স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরা জেলায় অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। একই সাথে অতিবৃষ্টিতে জেলার ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে অন্তত ১২৭টি মাছের ঘের। এতে প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে জেলায় এই মুহূর্তে বড় কোনো বন্যার আশঙ্কা নেই এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রোববার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ও পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে—শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, লাইসেন্সবিহীন অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান, শহরের যানজট নিরসনে বাস টার্মিনাল স্থানান্তর ও নির্দিষ্ট বাস স্টপেজ চিহ্নিতকরণ এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আজ সোমবার ভোর ৬টার পর সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’-সম্বলিত লাল সবুজ বাসে চড়ে গুলশানের বাসভবন থেকে রওনা হন ।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করেছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। কৃষিতে ব্যাপক ক্ষতি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাবে নতুন সংকট তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
নতুন উদ্যোক্তাদের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার। পাশাপাশি ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ জুলাই) সংসদে লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
ধনী ব্যক্তি ও করপোরেটদের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, ঝুঁকি-ভিত্তিক নিরীক্ষা ও তথ্য বিনিময় ব্যবস্থা জোরদার করছে সরকার।
১১ ঘণ্টা আগে