
দেশের সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কাজে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামগোপাল মন্দির চত্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে। আমরা অশুভ শক্তি, দেশের সব অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি, আপনারা আমাদের পাশে থাকবেন।
এ সময় তিনি ধর্ম পালনে সুন্দর পরিবেশ বজায় রাখার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন।
পরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেন আইনমন্ত্রী। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
.png)

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে-bf7611-256x144.webp)
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তাদের অভিযোগ, মামলা হওয়ার এক মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়নি।
১ ঘণ্টা আগে
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে