গাজীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৫
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবুর রহমানকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ। সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবুর রহমানকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ। সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। মামলা হওয়ার এক মাস পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আজিবুরের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুরুতর আহত আজিবুর চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট মারা যান। এ ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার কালিয়াকৈর থানায় মামলা করেন।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত