স্ট্রিম সংবাদদাতা
-a83cd3-720x405.webp)
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শতাধিক শিক্ষার্থী। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার দপ্তরে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, চেয়ারম্যানের একাধিক প্রশাসনিক দায়িত্ব থাকায় তিনি বিভাগে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। এতে নিয়মিত ক্লাস-পরীক্ষা না হওয়া, প্রশাসনিক কাজে ধীরগতি ও সেশনজটসহ নানা সমস্যা তৈরি হয়েছে। বিভাগ চালুর প্রায় ১০ বছরে ১০টি ব্যাচের মধ্যে মাত্র দুটি ব্যাচ স্নাতকোত্তর শেষ করতে পেরেছে।
আন্দোলনকারী শিক্ষার্থী মো. নাজমুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সমস্যাগুলো সমাধানের দাবি জানিয়ে আসছি। কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উঠব না।’
অভিযোগের বিষয়ে সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, তিনি রোববারই (৩০ আগস্ট) পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেদিন উপাচার্য ক্যাম্পাসে না থাকায় তা সম্ভব হয়নি। পাশাপাশি শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অনেক সময় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধানের চেষ্টা করছি।’
উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানে পৌঁছানোর আশা করছেন।
-a83cd3-480x270.webp)

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
১ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
১ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)