তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন আসছে: প্রতিমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২: ২৯
কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১৬ আগস্ট) ময়মনসিংহে নেপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকারের প্রথম ১৮০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষক নীতিমালা ও প্রশাসনিক নীতিমালার কাজ শুরু করা হয়েছে। অবকাঠামোর পাশাপাশি ক্লাসরুমে তথ্যপ্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে।

শিক্ষার্থীদের ঝরে পড়া রুখতে মধ্যাহ্নভোজ, বিনামূল্যে পোশাক, জুতা ও ব্যাগ দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষক নীতিমালায় পদ বৃদ্ধি ও স্কেল উন্নীতকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। শিগগিরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পেশ করা হবে।

শিক্ষক সংকট নিরসনে তিনি জানান, আইনি জটিলতা কাটিয়ে পিএসসির মাধ্যমে প্রায় সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষক এবং সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক কারিকুলামে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে নেপ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় মানসম্মত শিক্ষা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন আসছে: প্রতিমন্ত্রী