স্ট্রিম সংবাদদাতা

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আবু নাঈম খান (৫৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুর ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।
আবু নাঈম খান মাদারীপুর সদরের কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি মিনি ট্রাকটির চালক ছিলেন।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
মাদারীপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মিনি ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করা হয়। আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

.png)

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মাদ্রাসায় ক্যালকুলেটর চুরির অপবাদে আহম্মদ শেখ (৭) নামের এক ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা করেন শিক্ষার্থীর দাদি। পরে অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
২১ মিনিট আগে
কক্সবাজার সৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় ছিটকে অক্ষর সৌভিক রায় (৩১) নামের পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর এলাকার সি-স্পোর্টস জোনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চলতি বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে জুলাই মাসে। বছরের অন্য মাসের তুলনায় জুলাইয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণ পাচারের সময় থামিম আনসারি নামে এক ভারতীয়কে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে