
বান্দরবানের সাত উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে থাকা ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ এসব সেতু দিয়েই পাহাড়ি সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন।
ঝুঁকিপূর্ণ এসব সেতুর ওপর দিয়েই প্রতিদিন চলাচল করছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও পর্যটকবাহী গাড়ি। পাহাড়ের এক পাশে গভীর খাদ, অন্য পাশে পাহাড়। নড়বড়ে সেতু দিয়ে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য সেতুগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বান্দরবানে ঘুরতে আসা পর্যটক মো. ইসরামুল সাওন বলেন, ‘রুমা থেকে ওয়াই জংশন সড়কে চলাচলের সময় ১৫ থেকে ২০টি বেইলি ব্রিজ পড়েছে। অধিকাংশের অবস্থাই পিচ্ছিল ও নিচু।’
বগা লেক থেকে ফেরার পথে আরেক পর্যটক মো. মহসিন হোসেন বলেন, ‘কিছু কিছু জায়গায় ব্রিজে পানি জমে কাদা হয়ে আছে। বাইক চালানোর সময় চাকা স্লিপ করছে।’
বান্দরবান হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রুমা ও থানচি সড়কের বেইলি ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। মোটরসাইকেল নিয়ে যেসব পর্যটক আসেন, তাঁদের জন্য বিশেষ করে ঝুঁকি বেশি। বর্ষায় পর্যটক ও সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। অচিরেই এসব ব্রিজ আরসিসি সেতুতে রূপান্তর করা জরুরি।’
স্থানীয় বাসিন্দা মংবাসিং মারমা বলেন, ‘বর্ষাকালে অনেক কষ্ট হয়। ব্রিজগুলো ছোট। স্থায়ী ঢালাইয়ের ব্রিজ হলে আমাদের জন্য ভালো হতো। ঝুঁকিও থাকত না, নিশ্চিন্তে চলাচল করা যেত।’
রোয়াংছড়ি সড়কে চলাচলকারী মালবাহী ট্রাকের চালক মো. নুর হোসেন বলেন, ‘ব্রিজগুলো অনেক পুরোনো হয়ে গেছে। এখন এগুলো বেশ ঝুঁকিপূর্ণ। ভারী গাড়ি নিয়ে পার হতে অনেক কষ্ট হয়।’
রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন, ‘রোয়াংছড়ি উপজেলার প্রধান সড়কের ব্রিজটির অনেক জায়গায় পাটাতন ফুটো হয়ে গেছে। শুনেছি, ব্রিজ ও সড়ক প্রশস্ত করার প্রকল্প অনুমোদন হয়েছে। কিন্তু এখনো কোনো অগ্রগতি দেখছি না।’
সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, পার্বত্য সীমান্ত এলাকায় সেনাবাহিনীর রসদ ও সরঞ্জাম দ্রুত পারাপারের জন্য এসব পোর্টেবল ও প্রি-ফ্যাব্রিকেটেড বেইলি ব্রিজ স্থাপন করা হয়েছিল। ১৯৮২-৮৩ সালের দিকে নির্মিত এসব সেতুর বয়স এখন প্রায় ৪৩ বছর। সাধারণত এসব সেতু ৪৫ থেকে ৫০ বছর পর্যন্ত টেকসই হলেও নিয়মিত সংস্কার প্রয়োজন।
ঝুঁকিপূর্ণ সেতুগুলোর স্থায়ী সমাধানে পর্যায়ক্রমে কাজ করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখায়াত হোসেন বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে প্রথম ধাপে ২০টি বেইলি ব্রিজের কাজ করার পরিকল্পনা রয়েছে। বাকি সেতুগুলোর জন্য চট্টগ্রাম জোনের অধীনে প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
এসব সেতুতে দুর্ঘটনার নজিরও রয়েছে। ২০২২ সালে বান্দরবান-রুমা-চিম্বুক সড়কে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় বেইলি ব্রিজ ভেঙে আটজন আহত হন। সর্বশেষ গত ১০ জুলাই বান্দরবান-রাঙামাটি সড়কের শিলক খালের ওপর ৯৩ মিটার দীর্ঘ একটি বেইলি সেতুর প্রায় ৩০ মিটার অংশ ভেঙে যায়। এতে হতাহত না হলেও বান্দরবানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ১৩ দিন বন্ধ ছিল।
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
২৪ মিনিট আগে
ফেনীর ছাগলনাইয়ায় বিকল কাভার্ড ভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর থেকে তাকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে