স্ট্রিম প্রতিবেদক

মুক্তিযুদ্ধে আত্মদানকারী মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধন শেষে জেলা প্রাশাসক মো. আবু সাঈদ মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন। এতে প্রবেশের টিকিট মূল্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল ভারতীয় বাহিনী। ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ১ হাজার ৬৬১ জন ভারতীয় সেনা নিহত হন। তাঁদের আত্মত্যাগ স্মরণে আশুগঞ্জের কামাউড়া এলাকায় ৭২ কোটি টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছিল বিগত সরকার।

.png)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে তাঁর দল।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা-সংক্রান্ত নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ নির্দেশনাগুলো একত্র করে সমন্বয় করা হয়েছে।
৩ ঘণ্টা আগে