ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৯
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এবছর ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭০২ জনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৯৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ৪৭৭ জন ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২৩ জন, খুলনায় ১৬৩ জন, বরিশালে ১৭০ জন, ময়মনসিংহে ৫০ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুরে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত