
শিক্ষিত যুবকদের ফ্রিল্যান্সিংয়ে স্বাবলম্বী করতে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এই কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে জেলা পর্যায়ের কর্মকর্তা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি এবং প্রায় ৫ হাজার প্রশিক্ষণার্থী অনলাইনে যুক্ত ছিলেন।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিংকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশজুড়ে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো।
প্রকল্পের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া এই কার্যক্রম দেশের ৬৪ জেলাতেই পরিচালিত হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই ব্যাচে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ন্যূনতম এইচএসসি পাস যুবদের জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কমিটির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।
এ পর্যন্ত পাঁচটি পর্যায়ে মোট ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ শেষ করেছেন।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে—কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা, খাবার ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। কোর্স শেষে সফলদের সনদ দেওয়া হবে এবং পুরো কার্যক্রম নিয়মিত তদারকি করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে