স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে লেপ-তোশক মোড়ানো তাঁর মরদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স সড়কের এমপি গলি সংলগ্ন রাস্তার পাশে তার মরদেহ পড়ে ছিল। একে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে স্বজনেরা।
বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে আগের দিনই (বুধবার) তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধের পাশাপাশি তাঁকে গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামত পাওয়া গেছে।
নিহত মোতালেব লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকায় বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্তান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারে বসবাস করছিলেন। সেখানে তিনি স্টেশনারি ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্ট ছিলেন।
নিহতের শ্যালক মো. কামাল জানান, বুধবার সকাল ৮টার দিকে মোতালেব হোসেন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তোষকে মোড়ানো মরদেহটি মোতালেবের বলে শনাক্ত করেন তিনি।
মো. কামাল বলেন, এ ঘটনায় নির্দিষ্ট কারও বিরুদ্ধে তাদের অভিযোগ নেই। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এসআই রফিকুল জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এর প্রকৃত কারণ উদ্ঘাটনে ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ে।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে