স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। দুজনেই ট্রাকের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলে বালিয়াদিঘির বাড়ি ফিরছিলেন হাবিবুর ও হায়াত। পথে অসতর্কতায় তাদের মোটরসাইকেলটি নির্মাণাধীন কালভার্টে পড়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ (মঙ্গলবার) আজ। আজ বিকেল ৪টার মধ্যে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার দিন পর অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় সোমবার (১৭ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল হো
১৭ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন কমিশনের প্রজ্ঞাপন জারি করে।
৩৬ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার পার্কিং নিয়ে বিতণ্ডের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে