স্ট্রিম সংবাদদাতা

খুলনা নগরের রূপসা বেড়িবাঁধ এলাকায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।
স্থানীয়রা জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই কিশোরী পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিকের বোন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুই যুবক ওই কিশোরীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তাঁর বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আহত কিশোরীকে এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিশোরীর বাঁ পায়ে ক্ষত রয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এক্সরে করে নিশ্চিত হওয়া গেছে ওটা ছোট পিস্তলের গুলি ছিল। তবে এই ঘটনা কোথায় ও কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। তদন্ত চলছে।
সাম্প্রতিক সময়ে খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে