
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়েছে একটি বাস। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এস বি পরিবহনের বাসটি ঘাটে নতুন দেওয়া রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। তবে যাত্রীরা আগে নেমে যান। বাসে ছিলেন শুধু চালক আর তার সহকারী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌপুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।
এর আগে ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহন একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরিশালের বেতাগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামরুল হাসান।
৯ মিনিট আগে-c3433c-256x144.webp)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে মারধরের পরে মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালি চরপাড়া গ্রামের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দেশের সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কাজে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে
২ ঘণ্টা আগে