
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল গড়াই পরিবহনের একটি বাস। পথে কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
.png)

দেশের সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কাজে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে
১ ঘণ্টা আগে-bf7611-256x144.webp)
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তাদের অভিযোগ, মামলা হওয়ার এক মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়নি।
১ ঘণ্টা আগে
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে