
ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে মার্কিন আদালতে উয়েফার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে চলমান বিরোধ এবার আইনি লড়াইয়ে রূপ নিল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ডিস্ট্রিক্ট কোর্টে ফিফা অভিযোগ করে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সুনাম ক্ষুণ্ণ করতে 'অপপ্রচার' বা স্মিয়ার ক্যাম্পেইন চালাচ্ছে।
এই আইনি লড়াইয়ের মূলে রয়েছে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামক স্থগিত প্রকল্প। গত জুলাইয়ে ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা সিদ্ধান্ত নেয়, পুরুষ ও নারী বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার। কিন্তু উয়েফার সমালোচনার মুখে গত ৩১ জুলাই ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন।
উয়েফার দাবি, ফিফার ২১১ সদস্য দেশের সঙ্গে আলোচনা ছাড়াই গোপনে এই পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনার জেরে সুইজারল্যান্ডে ইনফান্তিনো এবং ফিফার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অসৎ ব্যবস্থাপনার’ অভিযোগে আইনি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা।
এর অংশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আদালতে মার্কিন প্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের কাছ থেকে নথিপত্র এবং সাক্ষ্য তলবের আবেদন করে উয়েফা। এই অংশীদারদের মধ্যে জশুয়া কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল'-ও রয়েছে।
উয়েফার এই পদক্ষেপ আটকাতে গত ১ সেপ্টেম্বর আদালতে পাল্টা আবেদন করে ফিফা। ফিফার যুক্তি, কোনো ফৌজদারি মামলা ছাড়া উয়েফা এভাবে অভ্যন্তরীণ নথিপত্র চাইতে পারে না। তাছাড়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায় উয়েফার এই ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার নেই।
ফিফার দাবি, ইনফান্তিনো ও অন্যান্য কর্মকর্তাদের চিঠিপত্র ফাঁস করা হলে তা ফিফার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে এবং গোপনীয় তথ্য প্রকাশ্যে চলে আসবে।
ফিফার মতে, উয়েফার এই কর্মকাণ্ড বিশ্ব ফুটবলে ইউরোপের আধিপত্য বজায় রাখার রাজনৈতিক কৌশল
.png)

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
২১ ঘণ্টা আগে-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
০৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
০৩ সেপ্টেম্বর ২০২৬