গফরগাঁওয়ে জামালপুর কমিউটার লাইনচ্যুত, বিকল্প পথে চলছে ট্রেন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ বন্ধ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি সকালে গফরগাঁও স্টেশনে প্রবেশের মুখে শিবগঞ্জ রেলক্রসিং এলাকায় হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুপুরের দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।

পরবর্তীতে ঢাকা থেকে আসা দেওয়ানগঞ্জগামী আরেকটি কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগির সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেনের সচল সাতটি বগি যুক্ত করে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প রুটে পরিচালনা করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত