
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বাসচালক, তাঁর সহকারী ও সুপারভাইজার আহত হয়েছেন। ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় তারা রক্ষা পেয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ওই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধার করে। এর আগে বাসচালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ‘কবরী’ নামের ফেরির কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফেরির বিপরীত পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে ডুবে যায়।
এর আগে ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা জানান, মার্চের দুর্ঘটনার পর ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা ছিল। সেই মতো যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানি হয়নি। তবে বাসচালক, সহকারী ও সুপারভাইজার নদীতে পড়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার পরপরই বাসটি উদ্ধারে কাজ শুরু করে বাংলাদেশ বিআইডব্লিউটিএর ডুবুরিরা। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ গিয়ে বাসটি নদী থেকে উঠায়।
বাসটির এক নারী যাত্রী বলেন, ‘সকাল ৭টায় বাসটি কুষ্টিয়া থেকে ছাড়ে। গাড়ি ভরা যাত্রী ছিল। ঘাটে এসে ফেরিতে উঠার আগে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। আমি সবার শেষে নামছি। এরপর শুধু বাসে ড্রাইভার আর হেলপার ছিলেন।’
রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্ঘটনা তদন্ত একটি কমিটি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ওই কমিটি প্রতিবেদন দেবে।
.png)
-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরিশালের বেতাগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামরুল হাসান।
৯ মিনিট আগে-c3433c-256x144.webp)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে মারধরের পরে মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালি চরপাড়া গ্রামের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দেশের সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কাজে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে
২ ঘণ্টা আগে