স্ট্রিম সংবাদদাতা

চলতি আগস্টের প্রথম দুই সপ্তাহে খুলনা জেলায় ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চারজন মারা গেছেন। বছরের প্রথম সাত মাসে জেলায় ডেঙ্গু রোগী ছিল ৭৯৬ জন, আর শুধু আগস্টের ১৪ দিনেই সেই সংখ্যা প্রায় স্পর্শ করেছে।
এদিকে, খুলনা নগরের চারটি ওয়ার্ডকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করেছে সিটি করপোরেশন। অন্যদিকে জেলার নয়টি উপজেলার মধ্যে রূপসা উপজেলায় ডেঙ্গু রোগীর চাপ ও ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সিভিল সার্জন।
খুলনা সিটি করপোরেশন নগরের ডেঙ্গুপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করেছে। সিটি করপোরেশনের ২২ নম্বর (কাস্টমঘাট ও কয়লাঘাট), ২৮ নম্বর (পশ্চিম টুটপাড়া, মিয়াপাড়া ও কারাপাড়া), ২৯ নম্বর (হাজী মহসিন রোড, সাউথ সেন্ট্রাল রোড, টিবি ক্রস রোড ও গগন বাবু রোড) এবং ৩০ নম্বর (টুটপাড়া ও মতিয়াখালী) ওয়ার্ডকে রেড জোনে রাখা হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম দুই সপ্তাহে জেলায় ৭৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন চারজন। এর আগে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৬ জন এবং মৃত্যু হয়েছিল সাতজনের। অর্থাৎ আগস্টের ১৪ দিনেই আক্রান্তের সংখ্যা গত সাত মাসের প্রায় কাছাকাছি পৌঁছেছে।
রোগীর চাপ বাড়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দেখা দিয়েছে চরম শয্যা সংকট।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ মোহাম্মাদ বলেন, ‘এ হাসপাতালে এমনিতেই শয্যার তুলনায় রোগীর চাপ বেশি থাকে। এখন ডেঙ্গু রোগী বাড়ায় মেডিসিন, শিশু ওয়ার্ড ও বারান্দার মেঝেতে রোগী রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে অন্য রোগীরাও কিছুটা ঝুঁকিতে পড়ছেন।’
একই চিত্র নগরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেও।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রফিকুল ইসলাম গাজী বলেন, মেডিসিন বিভাগের দুটি ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ২৫টি, অথচ সেখানে কেবল ডেঙ্গু রোগীই ভর্তি রয়েছেন ৪০ জন।
খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু বৃদ্ধির কারণে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন রোগী চিকিৎসাধীন আছেন। মাঠপর্যায়ে জ্বর এলেই পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।

.png)

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
৯ মিনিট আগে
প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করে ঢেলে সাজানোর লক্ষ্যে খুব শিগগিরই 'জনপ্রশাসন সংস্কার কমিশন' গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন পূর্তির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জ শহর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের পুলিশের ভ্যানে তুলে সদর মডেল থানায় নেওয়া হয়। আটক মাহদি চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থানা পুড়িয়ে দেওয়া ও পুলিশ
১ ঘণ্টা আগে
দুর্নীতির মামলায় কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হুদাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা জরিমানা করা হয়েছে।