স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জ শহর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের পুলিশের ভ্যানে তুলে সদর মডেল থানায় নেওয়া হয়।
আটক মাহদি চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থানা পুড়িয়ে দেওয়া ও পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় আসেন। তিনি হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব। তিনি ছাড়াও ঘটনাস্থল থেকে আটক দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও রাকিব হাসান।
বৈছাআ নেতারা জানান, শহরে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে তারা। সেখান থেকে মাহদিসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়াই শহরের কোর্ট মসজিদের সামনে বিকেলে বিক্ষোভ-মিছিলের আয়োজন করে মাহদিসহ তার লোকজন। ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দেয়। পরে প্রশাসন তাদের কর্মসূচিতে নিষেধ করে। কিন্তু তারা বাধা উপেক্ষা করে জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, ছাত্রজনতার ব্যানারে আয়োজিত মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়েছে।

.png)

চলতি আগস্টের প্রথম দুই সপ্তাহে খুলনা জেলায় ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চারজন মারা গেছেন। বছরের প্রথম সাত মাসে জেলায় ডেঙ্গু রোগী ছিল ৭৯৬ জন, আর শুধু আগস্টের ১৪ দিনেই সেই সংখ্যা প্রায় স্পর্শ করেছে।
৭ মিনিট আগে
প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করে ঢেলে সাজানোর লক্ষ্যে খুব শিগগিরই 'জনপ্রশাসন সংস্কার কমিশন' গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন পূর্তির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
৩৫ মিনিট আগে
দুর্নীতির মামলায় কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হুদাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশাল থেকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াসকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে