বাল্যবিবাহ রোধে ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন উদ্বোধন কাল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আগামীকাল থেকে শুরু হবে ‘চাইল্ড, নট ব্রাইড’ শীর্ষক প্রচারণা।
আগামীকাল থেকে শুরু হবে ‘চাইল্ড, নট ব্রাইড’ শীর্ষক প্রচারণা।

বাংলাদেশে বাল্য, অকাল ও জোরপূর্বক বিয়ে রোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক মানসিকতার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ‘চাইল্ড, নট ব্রাইড’ শীর্ষক প্রচারণা আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

সোমবার (৭ সেপ্টম্বর) সকাল ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা, গান, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পএসএ) এবং বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট তৈরি করা হয়েছে। এসব কনটেন্টের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং এ বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী আয়োজনে সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, কূটনীতিক, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশ নেবেন।

অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় এবং ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইনের বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট প্রদর্শন করা হবে।

এনআরকে টেলিথ্যন এর অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিবিসি মিডিয়া অ্যাকশন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত