
তাবলিগ জামাতের দুই অংশের সঙ্গে আলোচনা শেষে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জানুয়ারি। তবে সাদপন্থীদের ইজতেমার তারিখ এখনও ঠিক হয়নি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই সময়সূচি ঘোষণা করেন।
ইজতেমার প্রস্তুতি ও তারিখ নির্ধারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাবলীগ জামাতের সাদপন্থী অংশের মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। এর আগে (১৮ আগস্ট) জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। সবার মতামত বিবেচনা করেই ২০২৬ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে তাবলীগ জামাতের উভয়পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানান তিনি।
ইজতেমার স্থান ও অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, উভয়পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছেন। বিগত সরকারের সময় জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি সিদ্ধান্ত স্বাক্ষরিত হয়েছিল যে সাদপন্থী অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবেন না।
তবে আজকের আলোচনায় সাদপন্থী প্রতিনিধিরা সেই সিদ্ধান্তের প্রতি দ্বিমত পোষণ করে সেখানে তাদের অংশগ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তারা দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর থেকে রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে একটি যৌক্তিক সময় গ্যাপ দিয়ে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
মাওলানা সাদের আগমনের বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলীগ জামাতের সাদপন্থীরা উপস্থিত ছিলেন।
.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৮ মিনিট আগে
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে-b1d263-256x144.webp)
গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মিছিলের পর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ। এর প্রতিবাদে বিএনপি ও যুবদল মিছিল করে। রাতেই যুবলীগের নেতাকর্মী হিসেবে ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
৪১ মিনিট আগে
বিদেশে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হুইলচেয়ারে সংসদ অধিবেশনে প্রবেশ করেন তিনি।
১ ঘণ্টা আগে