স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য (এমপি) লায়লা পারভীন সেঁজুতিকে আবারও একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুন) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত তাঁর জামিন আবেদন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহিল আরিফ নিশাথের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডলের আদালত লায়লা পারভীন সেঁজুতিকে ২০১৪ সালের একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখান। গত বৃহস্পতিবার (২৫ জুন) সাতক্ষীরা দায়রা জজ আদালত থেকে অন্য একটি হত্যা মামলায় জামিন পাওয়ার পর আজ তাঁকে নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
২০২৫ সালের ২০ মে গভীর রাতে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার হন সেঁজুতি। শুরুতে সরকার পতনের আন্দোলনের মিছিল সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হলেও পরে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। এর মধ্যে মৎস্যজীবী দল নেতার অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নাশকতার চেষ্টার মামলা অন্যতম।
আদালত সূত্রে জানা যায়, সেঁজুতি ইতিপূর্বে হাইকোর্ট থেকে কয়েকটি মামলায় জামিন পেলেও দাপ্তরিক জটিলতায় তাঁর মুক্তি মেলেনি। গত ৩ জুন একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করলেও সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ‘নো অর্ডার’ প্রদান করেন। এরপরও কারাগার থেকে মুক্তি পাওয়ার আগেই গত ২০২০ সালের ধুলিহরের অহেদ আলী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় গত ২৫ জুন জামিন হলেও আজ ২০১৪ সালের কুচপুকুরের আনিছুর হত্যা মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে