স্ট্রিম সংবাদদাতা

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে বন্দরনগরী চট্টগ্রাম এখন অনেকটা জনশূন্য। বুধবার (১৮ মার্চ) দুপুরে বহদ্দারহাট, চকবাজার ও কাজির দেউড়ি মোড়—জনবহুল এসব এলাকা ছিল প্রায় ফাঁকা। আর ফাঁকা নগরীর সুযোগে যেন কোনো ছিসকে চোর বা অপরাধীরা কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ১৯ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
নগরীর বাস ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা জানিয়েছেন, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ আগেভাগেই শহর ছাড়তে শুরু করেছেন। বিশেষ করে শনি ও রোববার থেকে ঘরমুখী মানুষের ঢল নামে বাস ও রেল স্টেশনে। সোমবার শবে কদরের পর থেকে ভিড় আরও বাড়ে। তবে পরিস্থিতি পাল্টাতে থাকে মঙ্গলবার থেকেই। এদিন সকাল থেকেই নগরের ব্যস্ততম এলাকায় চিরচেনা যানজট বা ভিড় চোখে পড়েনি।
বুধবার সকালে দেখা যায়, চট্টগ্রামের আশপাশের জেলার বাসিন্দারা শহর ছাড়ছেন। ফলে রাস্তায় বাসের সংখ্যা কম। তবে ছোট গাড়ির চাপ কিছুটা বাড়ছে।
নগরীর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত আগ্রাবাদ ও ব্যাংক পাড়ায় প্রতিদিন যানজট থাকে। গতকাল বিকেলে সেখানকার চিত্র ছিল ভিন্ন। বহদ্দারহাট থেকে আগ্রাবাদ কিংবা পতেঙ্গা থেকে কালুরঘাট সব রুটেই যাত্রীর সংকট দেখা গেছে। বাসের চালক ও সহকারীরা জানিয়েছেন, যাত্রী কম থাকায় তেলের খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে।
শবে কদরের আগে ঈদের কেনাকাটা শেষ করে সাধারণ মানুষ বাড়ি যেতে শুরু করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবার ইতিমধ্যে গ্রামে চলে গেছে। সরকারি ছুটির সঙ্গে ১৮ মার্চ বাড়তি ছুটি যুক্ত হওয়ায় টানা সাত দিনের বড় ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বাস সহকারী মইন উদ্দিন (২৫) জানান, গত রাত থেকেই যাত্রী সংখ্যা কমে গেছে। বলা যায় মঙ্গলবার সকাল থেকেই এমন পরিস্থিতি। পর্যাপ্ত যাত্রী না থাকায় গাড়ির তেলের খরচ জোগানোই এখন বড় চ্যালেঞ্জ। লোকসানের আশঙ্কায় অনেক মালিক বাস চালানো বন্ধ রেখেছেন।
এদিকে, শহর ফাঁকা হওয়ার সুযোগে বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে চুরিসহ অপরাধমূলক ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে সিএমপি। তাই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নগরবাসীর জন্য ১৯ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে সিএমপি।
গতকাল সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নগরবাসীকে অনুরোধ করে বলা হয়— তাঁরা যেন বাসা বা অফিস ছাড়ার আগে দরজায় উন্নতমানের অতিরিক্ত তালা ব্যবহার করেন। ঘরে যেন নগদ টাকা, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী রেখে না যান। সিসি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম সচল আছে কিনা তা পরীক্ষা করে দেখেন। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া; এ ক্ষেত্রে নিরাপত্তাকর্মীর জাতীয় পরিচয়পত্র ও ছবি সংরক্ষণ করতে বলা হয়েছে। এলাকা ছাড়ার আগে সংশ্লিষ্ট বিট অফিসার বা থানাকে অবহিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে নিরাপত্তার দায়িত্বে রাখতে হবে। ভল্ট এলাকায় সিসি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করতে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করতে হবে। রাতে প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখা এবং গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন জানালার পাশে থাকা গাছের ডাল ব্যবহার করে ভেতরে ঢুকতে না পারে, সেজন্য গাছের অপ্রয়োজনীয় শাখা কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়িতে না থাকার বিষয়টি আগেভাগেই বাড়ির মালিককে জানিয়ে রাখার অনুরোধ করা হয়েছে।
ভ্রমণকালীন নিরাপত্তার বিষয়েও পুলিশ বেশ কিছু সতর্কতা জারি করেছে। বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর অনুরোধ করা হয়েছে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতে বলা হয়েছে, যাতে অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পড়তে না হয়।
নাগরিকদের ঈদযাত্রা ও ফাঁকা শহরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল ও নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক চলাফেরা দেখলে তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯ অথবা সিএমপির হটলাইন নম্বরগুলোতে (০১৩২০-০৫৭৯৯৮, ০১৩২০-০৫৭৯৯৯) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ স্ট্রিমকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নগরে যে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল, সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বর্তমানেও রয়েছে। যদিও আমাদের কিছু সদস্য ছুটিতে গিয়েছেন, তবে বাড়তি ফোর্স মোতায়েনের মাধ্যমে সেই শূন্যতা পূরণ করা হচ্ছে। ঈদের একদিন পরেই তারা আবার কর্মস্থলে ফিরবেন, তাই জনবল নিয়ে কোনো সমস্যা হবে না।’
তিনি আরও বলেন, ‘নগরজুড়ে গোয়েন্দা নজরদারি আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করছি। আশা করছি, নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারব।’

পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই বন্দরে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।
১৭ মিনিট আগে
মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে।’
১৮ মিনিট আগে
ঈদের ছুটিতে গুলশানের বাসা থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
ঈদের ছুটির দ্বিতীয় দিনে দুপুরের দিকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। স্টেশনে তুলনামূলক নিয়ন্ত্রিত পরিবেশ ও দৃশ্যমান নিরাপত্তা থাকলেও সিট-সংকটের অভিযোগ পাওয়া গেছে। এদিকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগে