
নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বোমা বিস্ফোরণসহ একাধিক বাসায় ভাঙচুর চালানো হয়।
সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনায় নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত ৮ জন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঈদগাহ সড়ক এলাকায় ফারুক মিয়ার ছেলে অপূর্বসহ অর্ধশতাধিক ব্রাজিল সমর্থকের গ্রুপ রয়েছে। একই এলাকায় জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিবের দলে আছেন অর্ধশতাধিক আর্জেন্টিনার সমর্থক। সম্প্রতি ফিফা বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দল হারার পর উল্লাস করে হাবিবসহ তার গ্রুপ। এরপর সোমবার আর্জেন্টিনা ফাইনালে হারার পর অপূর্ব ও তার লোকজন উদযাপন করলে হাবিব ও তার লোকজন তাদের ধাওয়া দেয়।
তারা আরও জানান, ওই ঘটনার জেরে ব্রাজিল সমর্থকরা রাতে দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর চালান। কয়েকজন নারীকে মারধরও করেন। এ ছাড়া ফেরার সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটান। এর মধ্যে আর্জেন্টিনার সমর্থকরা স্থানীয়দের নিয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়। পরে বেশ কয়েকজনকে আটক করে মারধর করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিশ্বকাপ খেলা নিয়ে সংঘর্ষে জড়ানো সবাই কিশোর বয়সের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২১ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৪৪ মিনিট আগে