
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে বকেয়া ৯০২ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) সংসদে নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
বিমানমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর দেখেন ২১ হাজার ৬০০ কোটি টাকায় শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল তৈরি করা হয়েছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার এই কাজের সমাপ্তিও ঘোষণা করেছিল। তবে টার্মিনালের ভেতরে তেমন কিছুই করেনি। মেশিনপত্র আসলেও চালু করা হয়নি। এতে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পত্তি পড়ে থেকে নষ্ট হচ্ছিল। এখন যত তাড়াতাড়ি টার্মিনাল চালু করা যাবে তত দ্রুত আয় আসবে। তবে আগের কিছু বকেয়া পরিশোধ করতে হবে। স্বচ্ছতার ভিত্তিতে সেটি ৯০২ কোটি টাকা হিসাব করা হয়েছে।
তিনি বলেন, ‘এই ৯০২ কোটি টাকা পেমেন্ট করলে থার্ড টার্মিনাল চালু করতে পারব। এই টার্মিনাল চালু হলে যে আয় আসবে তা দিয়ে জাইকার লোন পরিশোধ করব। এটা চালু না হলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য দ্রুত এটি চালুর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে ওই অর্থ চেয়েছি।’
এর আগে বিমানের ভাড়া বিষয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী অ্যাভিয়েশনখাতে বিমানভাড়া সাধারণত ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে নির্ধারিত হয়ে থাকে। এই ভাড়া নির্ধারণে রুট, গন্তব্য, দূরত্বসহ অনেকগুলো বিষয়ে বিবেচনা করা হয়। ফলে একই রুটে ভাড়া ভিন্নতা থাকা অস্বাভাবিক কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘সরকার প্রবাসী কর্মীদের বিমানভাড়া সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে টিকিটের দুর্বৃত্তায়ন, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সিন্ডিকেট রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। যাত্রীর স্বার্থ রক্ষা এবং টিকিটের স্বচ্ছতা নিশ্চিতে ট্রাভেল এজেন্সি আইন এবং বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে।’
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৬ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে