স্ট্রিম প্রতিবেদক

ব্যবসায়িক তথ্য গোপন করে প্রায় ৩১৮ কোটি মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যাটারি প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড। রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআরের অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩ আগস্ট অধিদপ্তর নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার রুপগঞ্জে জিউঝৌ ইন্ডাস্ট্রির কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথি জব্দ করে তারা। পরে পর্যালোচনায় প্রায় ৩১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার টাকা কর ফাঁকির বিষয়টি ধরা পড়ে। ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিউঝৌ ইন্ডাস্ট্রি বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) নিবন্ধিত সদস্য। মূলত ইজি বাইক, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ও ড্রাইসেল ব্যাটারি তৈরি ও সরবরাহ করে তারা। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ প্রধানত চীন থেকে আমদানি করা হয়।
এর আগে চলতি বছরের জুলাইয়ে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ওই সময় বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়া ‘লেড এসিড স্টার্টার ব্যাটারি’ উৎপাদন ও বাজারজাত করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

.png)

আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। এটি বিনিয়োগ ও অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। রোববার (৩০ আগস্ট) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়েছেন বাংলাদেশে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস।
৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ বিদেশি ঋণ হিসেবে যে অর্থ পেয়েছে, তার দ্বিগুণেরও বেশি পরিশোধ করেছে। এ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১৮ কোটি ১৮ লাখ মার্কিন ডলার ঋণ ছাড় হয়েছে। মূল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৪৫ কোটি ৩২ লাখ ডলার।
৩ ঘণ্টা আগে
শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য বিক্রির জন্য নেওয়া হয়েছিল পুরান ঢাকার খোলাবাজারে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ ট্রাক পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
২৯ আগস্ট ২০২৬
আমদানি ঘোষণায় ছিল ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’। বাস্তবে আনা হয়েছে চারটি বিলাসবহুল গাড়ি। কিন্তু সম্পূর্ণ প্রস্তুত (সিবিইউ) অবস্থায় নয়, তিন থেকে চারটি বড় অংশে কেটে সেমি-নকড ডাউন (এসকেডি) অবস্থায়।
২৭ আগস্ট ২০২৬