
পরিচ্ছন্নতা নিয়ে বাকবিতণ্ডার জেরে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থী ও কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারী আহত হয়েছেন। আহত নারী দর্শনার্থী বাদি হয়ে থানায় মামলা করেছেন।
রোববার (৩০ আগস্ট) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে এই মারামারির ঘটনা ঘটে। সেদিন রাতেই পার্কের ছয় কর্মচারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেন সালমা মোস্তারী নামের ওই নারী দর্শনার্থী। তিনি রাজধানীর ভাটারা এলাকার বাসিন্দা। দুই ছেলে মাহিম (১৭) ও জারিফকে (১৫) নিয়ে সাফারি পার্কে গিয়েছিলেন তিনি।
সালমা মোস্তারী জানান, দুপুরে পার্কের কোর সাফারির জন্য টিকিট কেটে দুই সন্তানসহ মিনিবাসে ওঠেন তিনি। বাসটিতে আরও দর্শনার্থী ছিলেন। বাসে ওঠার পর আসনগুলোয় ময়লা দেখতে পেয়ে দায়িত্বরত কর্মীকে পরিষ্কার করতে বলেন তিনি। এতে ওই কর্মী ক্ষিপ্ত হন। সালমা মোস্তারী ও তার দুই সন্তান এর প্রতিবাদ করেন।
পরে মিনিবাসটি নির্দিষ্ট স্থানে না থামিয়ে পার্ক অফিসের সামনে থামানো হয় এবং কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালায়। সালমা মোস্তারী অভিযোগ করেন, তার দুই ছেলেকে টেনেহিঁচড়ে পার্ক অফিসে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় এবং কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় সালমা মোস্তারী বাধা দিতে গেলে তিনি নিজেও লাঞ্ছিত ও আহত হন। এছাড়া তার ব্যক্তিগত গাড়ির চালকও হামলার শিকার হয়েছেন বলে তিনি জানান।
সালমা মোস্তারীর অবিযোগ, হামলাকারীরা তাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং একটি ফোন ভেঙে ফেলে। এছাড়া সঙ্গে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারও ছিনিয়ে নেয়।’ পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বলে জানান তিনি।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘ঘটনার সময় আমি পার্কেই ছিলাম। ঘটনাটির পরপরই দর্শনার্থীদের ডেকে তাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। মারামারির ঘটনায় পার্কের কয়েকজন কর্মচারীও আহত হয়েছেন।’
পার্ক কর্তৃপক্ষ পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান। মারামারির ঘটনায় মো. ফরহাদ নামের বন বিভাগের একজন আউটসোর্সিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে