স্ট্রিম প্রতিবেদক

আগামী ৭ জুনের বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জের রিট ‘উত্থাপিত হয়নি’ জানিয়ে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী বিসিবি নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা থাকল না।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মাহিন এম রহমান। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন।
বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান স্ট্রিমকে জানান, মঙ্গলবার আংশিক শুনানির পর বুধবার হাইকোর্ট বেঞ্চে রিটটির চূড়ান্ত শুনানি হয়। আদালত আবেদনটি খারিজ করে দেন। ফলে বিসিবির চলমান কার্যক্রম এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই।
তিনি জানান, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি ও নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে এর আগে দায়ের করা পৃথক তিনটি রিটেও আদালত হস্তক্ষেপ করেননি।
গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয় কাউন্সিলর হাইকোর্টে রিট করেন। রিটকারীরা হলেন– বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, নাঈম হাওলাদার, এনামুল আহসান, আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও রাকিবুল ইসলাম।
রিটের বিবাদী করা হয়েছিল যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসককে।
এরপর গত সোমবার রিটকারীরা একটি সম্পূরক আবেদন করে ঘোষিত তফসিলের কার্যক্রম স্থগিত এবং তাদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়েছিলেন।
গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এবং পরদিন ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী ৭ জুন নির্বাচন হবে। নির্বাচনে সরাসরি ভোটে ২৩, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে দুজনসহ মোট ২৫ পরিচালক নির্বাচিত হবেন। পরে এই ২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।

ঢাকার অদূরে সাভারের পৌর ছাত্রদল নেতা রনি ইসলামের (২২) বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) সাভারের ছায়াবীথি মহল্লার একটি বাড়ি থেকে রিয়া মনি (২১) নামে তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে থেকেই পলাতক ওই ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে
মাদারীপুর সদর মডেল থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনা জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাক এলাকায় ভাগ্নের ডাকে একটি বিরোধের সালিস করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রামিসার পরিবার, স্বজন ও প্রতিবেশীদের চাওয়া—রায় যেন দ্রুত কার্যকর হয়।
১২ ঘণ্টা আগে