
টানা তাপপ্রবাহের পর পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, থেমে থেমে বৃষ্টির এই প্রবণতা আগামী আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, টানা সারা দিন না হলেও ঘুরে-ফিরে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হবে। আগামী তিন থেকে চার দিন এই আবহাওয়া বিরাজ করতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান তিনি। কাজী জেবুন্নেসা স্ট্রিমকে বলেন, ‘আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পরবর্তী তিন ঘণ্টায় ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে
কিশোরগঞ্জের নিকলীতে। এ ছাড়া ভোলায় ১৫১, খেপুপাড়ায় ১১৪ এবং কুমিল্লা ও সীতাকুণ্ডে ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সারা দেশের বৃষ্টির চিত্র তুলে ধরে বেলা সোয়া ১১টার দিকে কাজী জেবুন্নেসা স্ট্রিমকে বলেন, ‘এই মুহূর্তে উত্তরের রাজশাহী, পাবনা ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি তুলনামূলক কম। তবে খুলনাসহ দক্ষিণাঞ্চল এবং বরিশাল, মোংলা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বেশি বৃষ্টি হচ্ছে। সার্বিকভাবে আগামী কয়েকদিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে।’
আজ সকালে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে তীব্র বজ্রপাত।
অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের আকাশে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় ২৮ এপ্রিল বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত দেশের সবকটি বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
টানা এই অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া দপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, আজ দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মেঘ-বৃষ্টির কারণে আপাতত দেশজুড়ে কোনো তাপপ্রবাহ নেই। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে