
সংকট তৈরির জন্য জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান।
তিনি বলেন, আজকের দু-একটি মিডিয়ায় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকৃত তথ্য সবার জানা দরকার। কারণ, গুজব সবার জন্যই পীড়াদায়ক, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।
মনির হোসেন বলেন, এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আজকের হিসাবে ডিজেলের মজুত আছে প্রায় ৩১ দিনের। অকটেন ৩৬, পেট্রোল ২০, ফার্নেস অয়েল ২৫ এবং জেট ফুয়েলের মজুত আছে ২০ দিনের। যতটুকু মজুত থাকার কথা, তার চেয়ে অনেক বেশি রয়েছে।
তিনি বলেন, ধীরে ধীরে মজুতের পরিমাণ ৪৫, ৬০ এবং একপর্যায়ে ৯০ দিনে উন্নীত করার চেষ্টা করছি। আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল ৩১ জুলাইয়ের মধ্যে আসবে। আগস্টে ২ লাখ ৪০ হাজার টন ডিজেল আসবে। অন্যান্য জ্বালানি পণ্যেরও কোনো সংকট নেই।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
১ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৪ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে