স্ট্রিম প্রতিবেদক

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৮৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৮ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৮৭৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৪ হাজার ১৪২ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৭ হাজার ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

.png)

রাজধানীর যাত্রাবাড়ীতে ভ্যানগাড়ির ধাক্কায় মোহাম্মদ জুনায়েদ (২) নিহত হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোববার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩৯ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিপরীতে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
৪২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন।
৩ ঘণ্টা আগে