স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন। দুপুর ২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাঁশপট্টি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ইয়াসিন আলী (১৫) নিহত হয়। এর প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তায় নামলে অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওই এলাকায় আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন ও মহাসড়কে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি তাদের।

তাদের দাবির বিষয়ে স্থানীয় প্রশাসনকে কয়েক ঘণ্টার মধ্যে লিখিত আশ্বাস ও ২৪ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। নয়তো আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাসে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদেরও প্রতিদিন এই মহাসড়ক পারাপার হতে হয়। কিন্তু ব্যস্ত এই সড়ক পারাপারে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয় তাঁদের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (অপরাধ) মো. মহিউদ্দীন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরানোর জন্য চেষ্টা চলছে। তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্যও স্থানীয় প্রশাসনের সঙ্গেও আলোচনা চলছে।

.png)

রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে একদিনে ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা করা হয়েছে ৩৫টি। রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১ ঘণ্টা আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব নামের এক কিশোরের মরদেহ শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালের দিকে উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী সেতুর পাশের খেলার মাঠের শহীদ মিনারে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি মাতারবাড়ীতে পৌঁছান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে