স্পোর্টস ডেস্ক

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ঘিরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে দুর্বল ও বিতর্কিত করার ‘পরিকল্পিত চক্রান্ত’ চলছে বলে অভিযোগ করেছে ফিফা।
শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক অভিযোগ ও তাঁর পদত্যাগের দাবি নিয়ে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফে এক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে এক নারী সহকর্মী সংস্থা ছাড়ার সময় তাঁকে বড় অঙ্কের বিদায়ী ভাতা দিয়েছিলেন ইনফান্তিনো। তবে এক বিবৃতিতে এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘অসত্য ও ভিত্তিহীন তথ্যের ওপর ভর করে গুঞ্জনকে সংবাদ হিসেবে চালিয়ে দেওয়ার সুযোগ একদমই নেই।’
এর আগে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। ফিফার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য পৃথক প্রতিষ্ঠান গঠন এবং এর ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ওই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের মুখে স্থগিত করা হয়।
পরিকল্পনাটি স্থগিত হলেও ইনফান্তিনোকে ঘিরে ক্ষোভ কমেনি। উয়েফা জানিয়েছে, ফিফা সভাপতির ওপর তাদের আস্থা ‘পুরোপুরি নষ্ট’ হয়েছে। শুক্রবার নরওয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভনেস ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন। এর আগে এফএফই পরিকল্পনা ও ফিফার নেতৃত্ব নিয়ে তাদের উদ্বেগের সন্তোষজনক সমাধান না হলে ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়ে রেখেছে উয়েফা।
তবে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ফুটবল সংস্থাগুলো। আফ্রিকার ৫৪টি সদস্য দেশ সর্বসম্মতভাবে তাঁকে সমর্থন জানিয়েছে। কনমেবল ও মেক্সিকোও জানিয়েছে, ফিফার ২১১ সদস্যের ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
পরিস্থিতি সামাল দিতে বুধবার রাবাতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এফএফই পরিকল্পনা নিয়ে দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো ও ফিফার মহাসচিব ম্যাতিয়াস গ্রাফস্ট্রম। তবে ফিফা জানিয়েছে, গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তারা।

.png)

ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে সিরিজ নিয়ে নতুন সংশয় দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
১৭ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
১ দিন আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
০৮ আগস্ট ২০২৬