গাংনীর দুই স্থানে ৫টি বোমা বিস্ফোরণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মেহেরপুর

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১১
গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের পাশে ৫ বোমা বিস্ফোরণ। স্ট্রিম গ্রাফিক
গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের পাশে ৫ বোমা বিস্ফোরণ। স্ট্রিম গ্রাফিক

মেহেরপুরের গাংনীতে দুটি স্থানে পাঁচটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিএনপি কার্যালয়ের পাশে, বাকিগুলো আনসার-ভিডিপি কার্যালয়ের পাশে বিস্ফোরিত হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানায়, আজ বেলা ৩টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়সংলগ্ন চায়ের দোকানের পাশে প্রথমে একটি বোমা বিস্ফোরিত হয়। এর ঘণ্টাখানেক পর বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফুটবল মাঠের পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের টিনশেডের ওপর আরও চারটি বোমা বিস্ফোরিত হয়।

স্থানীয়রা জানান, প্রথম বিস্ফোরণের বিকট শব্দে বাজারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা আসতে শুরু করেন। এই আয়োজনটি বানচাল করতেই একটি মহল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

গাংনী থানার ওসি মুজাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত