গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়িতে মজুত ২১ বস্তা সার জব্দ, জরিমানা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৮
গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে জব্দ সার। ছবি: সংগৃহীত
গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে জব্দ সার। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে মজুত ২১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ১৪ বস্তা টিএসপি ও ৭ বস্তা পটাশ সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে জব্দ সার কৃষকদের কাছে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত