-af7a92-480x270.webp)
থমকে গেছে ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে ফ্লাইওভারের নির্মাণকাজ। এতে মূল সড়ক সংকুচিত হয়ে বেড়েছে যানজট। সঙ্গে সড়কজুড়ে খানাখন্দ বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। সামান্য বৃষ্টিতে যেমন কাদাপানি, তেমনি রোদ হলে ধুলোয় দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।
কাওয়ালিপাড়া বাজারের যানজট নিরসনের এই ফ্লাইওভার সবার কাছে দুর্ভোগের আরেক নামে পরিণত হয়েছে। সব দেখেও সংশ্লিষ্টরা যেন রয়েছেন ঘুমিয়ে।
টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কাওয়ালিপাড়া বাজারে ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের শেষদিকে। শুরুতে দ্রুত এগোলেও,গত কয়েক মাস ধরে নির্মাণকাজ বন্ধ।
স্থানীয়রা জানান, নির্মাণকাজের কারণে মূল সড়ক সরু হয়ে গেছে। এর মধ্যে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে প্রতিদিনই এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়।

ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার রাজন আহমেদ বলেন, ‘আমি নিয়মিত এই সড়কে চলাচল করি। প্রতিদিনই এখানে যানজট থাকে। কখনো কখনো যানজটের কারণে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়।’
পার্শ্ববর্তী নান্দেশ্বরী এলাকার সুমন আহমেদ বলেন, ‘আমরা চাই, দ্রুত কাজটি শেষ করা হোক। ফ্লাইওভারটি চালু হলে এই এলাকার যানজট ও মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে।’
মানিকগঞ্জ সড়ক বিভাগ সূত্র জানায়, ফ্লাইওভারের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। জমি অধিগ্রহণ নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে অ্যাপ্রোচ সড়ক ও সার্ভিস সড়কের কাজ বাকি রয়েছে।
মানিকগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলী শাহরিয়ার আলম জানান, ভূমি অধিগ্রহণে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কার্যক্রম চলছে। ভূমি অধিগ্রহণ শেষে প্রয়োজনীয় জায়গা বুঝে পাওয়া গেলে, অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করা সম্ভব হবে। এরপর ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
.png)

বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামের মানুষ। রিয়া মজুমদারের মতো ডেঙ্গুতে চলতি বছরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ঝরে গেছে অন্তত ১২ প্রাণ। কিন্তু তাদের কারও নাম নেই সরকারি নথিতে। এই সময়ে সরকারি হিসাবে মাত্র একজন মারা গেছেন ডেঙ্গুতে।
৯ মিনিট আগে
ঢাকার অদূরে সাভার আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয় গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর দারুস সালামে নিজের টিনশেড বাসায় টিভি দেখার সময় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮)। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ী মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় পৃথক হোটেলে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন– লি শিংচিয়াং ও মি. লি। শনিবার (৫ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁদের মরদেহ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
৩ ঘণ্টা আগে