স্ট্রিম ডেস্ক

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।
এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।
এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।
প্রসঙ্গত, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ জনগণের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ অরাজকতা ও অনিশ্চয়তার অবস্থা থেকে বেরিয়ে নতুন এক যাত্রা শুরু করেছিল।
সিপাহী-জনতার এই অভ্যুত্থান উদযাপন করতে সেদিন ঢাকাসহ সারা দেশের রাজপথে নেমে আসে হাজারো মানুষ। সেই মুহূর্তেই বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন।

.png)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
১১ মিনিট আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত সময়সীমায় সরকারিভাবে ৫ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। বিপরীতে ২৫ আগস্ট পর্যন্ত সংগ্রহ হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ১৪০ টন।
১৩ ঘণ্টা আগে