স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
রোগীর স্বজনের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সকাল ৯টায় কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের কর্মসূচির কারণে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনের চরম ভোগান্তি পোহাতে হয়।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা জানান, ওয়ার্ডে মিড লেভেলের চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিতসহ চার দাবিতে কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষ দাবির ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করছেন।
তাদের দাবি, যে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা, তার চিকিৎসায় কোনো অবহেলা তারা করেননি। ওই রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন ছিল। এ জন্য আইসিইউতে সিরিয়াল দেওয়া হয়েছিল। কিন্তু অপেক্ষমান আরও রোগী থাকায় শয্যা পাওয়া যায়নি। ওই রোগী যখন মারা যান, তখন কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক আরও দুজন মুমুর্ষু রোগী নিয়ে হিমশিম খাচ্ছিলেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস। তিনি বলেন, ধারণক্ষমতার অনেক রোগী এখানে ভর্তি থাকেন। তাদের জন্য মাত্র ২৬২ ইন্টার্ন চিকিৎসক। তারা অক্লান্ত পরিশ্রম করেন। তাই তাদের সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
গত সোমবার রাতে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জুলিয়ারা বেগম (৫০) মারা যান। এ ঘটনায় তাঁর দুই ছেলে– সেনাসদস্য সোহেল আলী (২৯) ও বিদ্যালয়ের নৈশপ্রহরী জয় আলী (২৪) অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তাদের মায়ের মৃত্যু হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছিলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে দুই ভাই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অবশ্য হাসপাতালের কর্মীরাও দুজনকে মারধর করে। পরে পুলিশে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জয়কে আদালতে পাঠায় পুলিশ। আর নিজস্ব আইনে বিচারের জন্য সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পুলিশ।
সেনা হেফাজত থেকে গতকাল মঙ্গলবার মায়ের জানাজায় অংশ নেন সোহেল। আর জয় আদালত থেকে জামিন নিয়ে জানাজায় অংশ নেন। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে