১৮৮৪ সালের ১৯ এপ্রিল। কাদম্বরী দেবী আফিম গ্রহণ করেন। শরীর ধীরে ধীরে বিষে নীল হয়ে যায়। ২১ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
মাহমুদ নেওয়াজ জয়

ঠাকুরবাড়ির বিশাল দরজা দিয়ে যখন কাদম্বরী দেবী প্রথম ভেতরে পা রাখেন, তখন তিনি ছিলেন একেবারেই অন্য এক ভুবন থেকে আসা একজন। সাধারণ পরিবার থেকে উঠে আসা কাদম্বরীর জীবনের পরিধি তখনও খুব বড় হয়নি। বয়স মাত্র ৯ বছর। তখন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে চলত শিল্প, সাহিত্য, সংগীত আর চিন্তার অবিরাম প্রবাহ।
কাদম্বরীর বিয়ে হয় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। বৈবাহিকসূত্রে ঠাকুরবাড়ির একজন সদস্য হলেও সেই বাড়ীতে শুরু হয় তাঁর নতুন যুদ্ধ।
১৮৭৫ সাল। ঠাকুরবাড়িতে নেমে আসে শূন্যতা। সারদা দেবী মারা যান। পরিবারের ভেতর যে মানুষটি সবচেয়ে বেশি ভেঙে পড়েন, তিনি কিশোর রবীন্দ্রনাথ ঠাকুর। এই সময়েই কাদম্বরী দেবীর উপস্থিতি যেন ধীরে ধীরে রবীন্দ্রনাথের কাছে আশ্রয়ের মতো হয়ে ওঠে। তিনি কেবল ‘বৌঠান’ ছিলেন না; ছিলেন রবীন্দ্রনাথের প্রথম শ্রোতা, সমালোচক। মাতৃহীন এক কিশোরের ভেতরের যে জায়গা, সেখানে তিনি নিঃশব্দে জায়গা করে নেন।
রবীন্দ্রনাথের বিকাশের পথে ঠাকুরবাড়ির পরিবেশ যেমন ভূমিকা রেখেছে, তেমনি কাদম্বরী দেবীর উপস্থিতিও ছিল অন্যরকম শক্তি। অনেকে বলেন, সেই সম্পর্ক তাঁকে প্রথাগত জমিদারি জীবনের বাইরে নিয়ে গিয়ে শিল্পের দিকে ঠেলে দিতে ভূমিকা রাখে।

কাদম্বরী দেবী আর রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে ইতিহাসে বহু আলোচনা আছে। কেউ দেখেছেন বন্ধুত্ব, কেউ দেখেছেন মানসিক নির্ভরতা, আবার কেউ কেউ খুঁজেছেন আরও গভীর কিছু। কিন্তু এর বাইরেও একটি সহজ সত্য থাকে, যা ভাষায় সবসময় ধরা পড়ে না।
কাদম্বরী দেবীর জীবন ছিল ঠাকুরবাড়ির ভেতরেই সীমাবদ্ধ। অন্যদিকে রবীন্দ্রনাথ তখন নিজের লেখালেখি, চিন্তা আর কল্পনার জগতে ধীরে ধীরে প্রবেশ করছেন। এই দুই ভিন্ন গতির মানুষ একে অপরের জীবনে হয়ে ওঠেন এক ধরনের মানসিক আশ্রয়।
ঠাকুরবাড়ির গল্প শুধু সুন্দর আর জৌলুশের ছিল না। এর ভেতরে ছিল অস্বস্তি, অবহেলা আর সামাজিক চাপের একটা ভার।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন শিল্পমনা মানুষ। দাম্পত্য জীবনে কাদম্বরী দেবীর সঙ্গে তাঁর দূরত্ব ছিল—এমন কথা অনেক লেখাতেই পাওয়া যায়। একই বাড়িতে থাকা জ্ঞানদানন্দিনী দেবীকে ঘিরেও নানা তাচ্ছিল্য আর দ্বন্দ্বের উল্লেখ আছে বিভিন্ন বর্ণনায়।
এসবের মাঝে কাদম্বরী দেবী ধীরে ধীরে একা হয়ে পড়েন। চারপাশে মানুষ থাকলেও, ভেতরে জমতে থাকে গভীর নিঃসঙ্গতা। বড় বাড়ি, নিয়ম-কানুন, সামাজিক বাঁধন—সব মিলিয়ে তাঁর জীবন যেন এক ধরনের বন্দিত্বে আটকে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে ঠাকুরবাড়ির ভেতরের জীবন আরও জটিল হয়ে ওঠে। রবীন্দ্রনাথের বিয়ে হয়। অন্যদিকে জ্যোতিরিন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের দিকেও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্পর্ক, দূরত্ব, উপেক্ষা—সবকিছু মিলিয়ে কাদম্বরী দেবীর মানসিক অবস্থার ওপর চাপ বাড়তে থাকে।

কাদম্বরী ধীরে ধীরে আরও একা হয়ে যান। যে ঘর একসময় তাঁর জন্য নতুন ছিল, সেটাই সময়ের সঙ্গে হয়ে ওঠে ভারী, দমবন্ধ করা এক জায়গা।
১৮৮৪ সালের ১৯ এপ্রিল। কাদম্বরী দেবী আফিম গ্রহণ করেন। শরীর ধীরে ধীরে বিষে নীল হয়ে যায়। ২১ এপ্রিল তাঁর মৃত্যু হয়। বয়স তখন মাত্র ২৫।
কাদম্বরী দেবীর মৃত্যুর খবর স্থানীয় কয়েকটি পত্রিকায় সংক্ষিপ্তভাবে প্রকাশিত হলেও, সেখানে মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ করা হয়। প্রকৃত কারণ তখন প্রকাশ্যে আসেনি, বরং নীরবতার আড়ালে চাপা পড়ে যায়।
শোনা যায়, ঠাকুরবাড়ির সম্মান রক্ষার জন্য বিষয়টা নাকি চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আবার শোনা যায়, তাঁর ফটোগ্রাফ, ব্যক্তিগত জিনিসপত্র এমনকি স্মৃতিচিহ্ন পর্যন্ত ধ্বংস করা হয়। তবুও সবকিছু মুছে যায়নি। কিছু ছবি, কিছু ছোট স্মৃতি বাইরে রয়ে গেছে।
অনেকের ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন। তাঁর কিছু গান আর কবিতায় সেই শূন্যতা, সেই হারানোর বেদনা ধরা পড়ে—এমনটাই মনে করেন অনেকেই।
‘তুমি রবে নীরবে’ গানটি নিয়েও অনেক আলোচনা আছে। কেউ কেউ মনে করেন, এর ভেতরে কাদম্বরী দেবীর প্রতি শ্রদ্ধা লুকিয়ে আছে। যদিও এর পক্ষে সরাসরি কোনো প্রমাণ নেই, তবুও অনুভূতির জায়গা থেকে অনেকেই এভাবে ব্যাখ্যা করেন।
এই গানের ‘সঞ্চারী’ অংশে লেখা, ‘জাগিবে একাকী, তব করুণ আঁখি/ তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি’
শুনলে মনে হয়, যেন কেউ খুব আপন একজনকে হারিয়ে তাকে মনে রেখে বেঁচে আছে। ভুলতে পারেনি।
কাদম্বরী দেবীর জীবনকে এক কথায় ব্যাখ্যা করা কঠিন। তাঁর জীবনে প্রয়োজন ছিল আশ্রয়, কিন্তু জীবনজুড়ে ছিল অবহেলা। প্রয়োজন ছিল আঁকড়ে ধরার মতো কিছুর, আবার ছিল অপূর্ণতার ভার।
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কাদম্বরী হয়ে উঠেছিলেন গুরুত্বপূর্ণ অংশ। তিনি দেখেছেন রবীন্দ্রনাথের ভেতরে শিল্পের জন্ম। আর রবীন্দ্রনাথ দেখেছেন কাদম্বরীর ভেতরের নিঃশব্দ ভাঙন।
১৮৮৪ সালে কাদম্বরী দেবীর জীবন শেষ হয়ে যায়। কিন্তু তাঁর উপস্থিতি যেন শেষ হয়নি। ঠাকুরবাড়ির ইতিহাসে, রবীন্দ্রনাথের লেখায়, আর বাংলা সাহিত্যে তিনি এখনও রয়ে গেছেন এক অনুভূতি হয়ে।

.png)

ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
১৮ ঘণ্টা আগে
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
১৯ ঘণ্টা আগে
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
২১ ঘণ্টা আগে
প্রাক-আধুনিক যুগের আদর্শবাদী তারুণ্য থেকে শুরু করে আধুনিক যুগের টেক-স্যাভি ‘জেন জি’ প্রজন্ম—প্রতিটি যুগের তারুণ্যের রক্তস্রোত প্রমাণ করেছে যে বন্দুকের নল বা রাষ্ট্রীয় নিপীড়ন দিয়ে মানুষের মুক্তির স্পৃহাকে চিরতরে বন্দি করা যায় না। আর এই প্রতিটি রক্তঝরা লড়াইয়ে নারীর সক্রিয়, সমান্তরাল, আপসহীন ও বীরত্বপূ
১ দিন আগে