স্ট্রিম সংবাদদাতা

মানহানির মামলায় সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (চৌহালী আমলি আদালত) সুমন কর্মকার এ পরোয়ানা জারির আদেশ দেন। এর আগে সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক এই আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল গত ২ এপ্রিল মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়, ধর্মীয় স্থানে দেওয়া এক বক্তব্যে আমির হামজা মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, সমন জারির পরও আসামি আদালতে হাজির না হওয়ায় আইন অনুযায়ী আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
তিনি বলেন, ‘শুনানিকালে সংসদ চলাকালীন একজন সংসদ সদস্যকে গ্রেপ্তারের ক্ষেত্রে স্পিকারের অনুমতির বিষয়টি আদালত উল্লেখ করেন। তবে আমরা আদালতকে অবহিত করি যে, গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। এরপর বিচারক পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।’
ক্ষোভ প্রকাশ করে মামলার বাদী বলেন, ‘ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের কৃতি সন্তান। তিনি নিজ গ্রামে মায়ের নামে মাদ্রাসা করেছেন, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। মুফতি আমির হামজা তাঁকে নাস্তিক বলায় আমরা মেনে নিতে পারিনি এবং ক্ষুব্ধ হয়েছি। তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দেওয়া ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ওই মন্তব্যে টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলা হয়।
একই ঘটনায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করে আরও একটি মামলা দায়ের করেছেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম। আদালত ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
এদিকে, গত ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগেও আমির হামজার বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়, আমির হামজা এক বক্তব্যে দাবি করেছেন যে বর্তমান ডিসি বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। নোটিশে তাঁকে সাত দিনের মধ্যে অভিযোগের স্বপক্ষে তথ্য-প্রমাণ জনসমক্ষে প্রকাশ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

.png)

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর শিল্প ও উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে তিনি বাংলাদেশ-চীন বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান।
৩ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
২৩ মিনিট আগে
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কৌশল ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে।
৩২ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সম্ভাবনা ও নতুন নিয়োগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাদের ভাষ্য, এ বিষয়ে নীতিনির্ধারণী ফোরামে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
১ ঘণ্টা আগে