স্ট্রিম সংবাদদাতা

রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের (১৮) মৃত্যুর ঘটনায় কোচিংয়ের সাবেক শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবার করা মামলায় মঙ্গলবার (২৩ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে মহানগর ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের সত্যতা মিলেছে। মৃত্যুর আগ পর্যন্ত তাদের মধ্যে একাধিকবার মোবাইল ফোনে কথোপকথন হয়েছিল। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
গ্রেপ্তার শাহরিয়ার সাকিন রংপুর মেডিকেল কলেজের চূড়ান্ত বছরের ছাত্র। তিনি মহানগর কোতোয়ালি থানার ১৯ নম্বর ওয়ার্ডের ধাপ চিকলী ভাটা এলাকার বাসিন্দা। নিহত নুজশাত নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা। সে রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। তারা নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ গ্রামের বাসিন্দা।
এর আগে সোমবার নগরীর পায়রা চত্বর এলাকার ৯ তলা বিশিষ্ট নর্থ-ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যায় নুজশাত জাহান। এ ঘটনায় শাহরিয়ার সাকিনের নামসহ আরও ৪-৫ জনকে অভিযুক্ত কোতয়ালী থানায় এজাহার দেন তার বাবা সাবেক সেনা সদস্য মো. নজরুল ইসলাম।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে সাকিনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মেয়েটির সঙ্গে তার ১০ মাসের সম্পর্ক ছিল। এর জেরে মেয়েটা আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার বাবা। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়ায় সাকিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরিয়ার সাকিন দাবি করেন, তিনি একটি ব্যাচে অনেকের সঙ্গে নুজশাতে পড়াতেন। এ সময় মেয়েটি তাকে পছন্দ করে বুঝতে পেরে তিনি ওই ব্যাচ ছেড়ে দেন। পরে মেয়ের মায়ের অনুরোধে অন্য একটি ব্যাচে তাকে পড়ানো হয়। তবে কখনোই তাকে আলাদাভাবে পড়াননি তিনি।

সাকিন বলেন, ‘যখন দেখলাম ও আমাকে পছন্দ করতেছে। হোয়াটসঅ্যাপে নক করতো। তখন আমি ব্লক করে রাখি। প্রায় তিনমাস ধরে ওকে প্রাইভেট পড়াই না। গতকাল ওই সময়টাই আমি প্রাইভেট পড়ানোয় ব্যস্ত ছিলাম।’
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে ৫টার দিকে নুজশাত নগরীর হোটেল নর্থ-ভিউয়ের ছাদে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের সময়কার সিসি ক্যামেরার ফুটেজে তাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। বিকেল পৌনে ৬টার দিকে রেলিংয়ের ওপর বসার সময় নিচে পড়ে মারা যায়। এ সময় তার আশপাশে কেউ ছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে