সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না চরমোনাই পীরের দল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪০
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে অংশ নেবে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২০ সেপ্টেম্বর) দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে সংসদের সংবিধান সংশোধন কমিটি বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধন করার খেলায় অংশ নিতে চায় না দলটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই সনদ এবং গণভোটের সিদ্ধান্তের আলোকেই সংবিধানের যাবতীয় সংস্কার চায়। এর বাইরে গিয়ে সরকারের ইচ্ছেমতো প্রক্রিয়ায় তারা যুক্ত হবেন না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত