ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি প্রতিবন্ধী কিশোরের মরদেহ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২১
 মো. শাকিল (১৪)। সংগৃহীত ছবি
মো. শাকিল (১৪)। সংগৃহীত ছবি

নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে প্রতিবন্ধী কিশোরের মরদেহ পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সীমান্তের ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পুলিশ ও বিজিবি জানায়, গত শুক্রবার শাকিল নিখোঁজ হয়। শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা শাকিলের মরদেহ শনাক্ত করেন।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। মরদেহ ভারত অংশে পাওয়ায় ময়নাতদন্তের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হবে। তবে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত