
শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি বলেছিলাম শিশু রামিসা হক্যাকাণ্ড মামলার এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আমরা সঠিকভাবে এক সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি। বাকিটা আদালতের কাজ। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে। সেখানে প্রথম দিনই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা। বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি, যে রকম সাক্ষ্য প্রমাণ আছে, সেই বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টা বিবেচনায় নেবেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন আইন নিয়ে আমরা ইতিমধ্যেই প্রথম কনসালটেশন করেছি। আমাদের অনেক সুপারিশ এসেছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। আমরা পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা যাচাই-বাছাই করে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হয় বাস্তবতা নিরীক্ষা আমরা সেগুলোকে সামনের কাতারে নিয়ে আসব।’
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়।'
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে