স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।
এর আগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ আসামি হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-৩) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মামলার মেডিকেল রিপোর্ট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, রোববার আসামিদের জামিন প্রার্থনার সময় আমরা আদালতকে বুঝাতে সক্ষম হই, মামলাটি পুরোপুরি ভিত্তিহীন। কারণ মামলায় ঘটনার তারিখ, সময় এবং আসামিরা কে কাকে আঘাত করেছে, তার কোনো সুনির্দিষ্ট বর্ণনা নেই। তাই এসব বিবেচনায় নিয়ে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন।
এর আগে ২৮ জুলাই এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় সারজিস আলমসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পরের দিন (২৯ জুলাই) যুবশক্তির জেলা আহ্বায়ক তন্ময় তাহের রুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

.png)

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৬ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১ ঘণ্টা আগে