স্ট্রিম ডেস্ক

গাজা অভিমুখী ঐতিহাসিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমসহ সবার পরিস্থিতি ও নিরাপত্তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি এবং থাকব।’
আজ শনিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় যে সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল দেখিয়েছিলেন শহিদুল আলম, গাজার উদ্দেশে এই মিশনেও তিনি একই মনোবল নিয়ে গেছেন। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।’

জাতিসংঘ সাধারণ অধিবেশনের বক্তব্যের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আমি ঘোষণা করেছিলাম—দকশের পর দশক লড়াই-সংগ্রামের মাধ্যমে মানবজাতি যে অগ্রগতি সাধন করেছে, তা মানুষের কষ্টের প্রতি উদাসীনতায় ধ্বংস হচ্ছে।’
তিনি বলেন, ‘গাজার চেয়ে এ ট্র্যাজেডি আর কোথাও এত স্পষ্ট নয়। অনাহারে শিশুরা মারা যাচ্ছে। নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ পুরো এলাকা মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।’

.png)

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করার কিছুক্ষণ পরেই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ‘পেট্রোল বোমা’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থ্যান দিবস অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ পণ্ড করে দিয়েছে ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্যের বক্তব্য ছাড়াই দ্রুত অনুষ্ঠান শেষ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে