স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন পেয়েছেন মাত্র ৪৩ ভোট।
শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সন্দীপ কুমার সরকারের স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বিএফএ নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, সারা দেশে সংগঠনটির মোট ভোটার ৪ হাজার ২০০ জন। এর মধ্যে শনিবার ২ হাজার ৬২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনায় ১ হাজার ৯৩৯টি ভোট বৈধ এবং ১২৩টি ভোট বাতিল বলে গণ্য হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে মো. মোশাররফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে পরিচালক (অর্থ) পদে মো. আলাউদ্দিন চৌধুরী ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পেয়েছেন ৯৫ ভোট।
বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সংগঠনের মোট ৩৩টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে শনিবার কেবল চেয়ারম্যান ও পরিচালক (অর্থ)—এই দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফলের তালিকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফার্স্ট ভাইস-চেয়ারম্যান মো. মামুনুর রশিদ খান এবং চারজন ভাইস-চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকদের নাম প্রকাশ করা হয়েছে।
আইনি বাধা পেরিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘বিগত ১০ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে রিট করেছিল, তবে আদালত তা খারিজ করে দিয়েছেন।’
আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘ডিলার ও কৃষকদের কল্যাণের জন্যই বিএফএ কাজ করে। আমি এ খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করব।’
তবে নির্বাচনের এই ফলাফল ও প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ মিল্টন। নির্বাচনের আগের দিন শুক্রবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচন ঘিরে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সব সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি।
১. মো. মোশাররফ হোসেন (চেয়ারম্যান)
২. মো. মামুনুর রশিদ খান (ফার্স্ট ভাইস-চেয়ারম্যান)
৩. মাহমুদ হাসান রাজু (ভাইস-চেয়ারম্যান - নর্দান)
৪. এস এম বাবুল (ভাইস-চেয়ারম্যান - সেন্ট্রাল)
৫. মো. নূর আলম পাটোয়ারী (ভাইস-চেয়ারম্যান - সাউথ-ওয়েস্টার্ন)
৬. মোহাম্মদ হাকিম আলী (ভাইস-চেয়ারম্যান - ইস্টার্ন)
৭. মো. আলাউদ্দিন চৌধুরী
৮. মো. খালেকুজ্জামান (সেন্ট্রাল)
৯. মো. আব্দুস সালাম মিয়া বাবু (সেন্ট্রাল)
১০. মো. চান মিয়া (সেন্ট্রাল)
১১. মো. সাইদুর রহমান (সেন্ট্রাল)
১২. মোবারক হোসেন বাচ্চু (সেন্ট্রাল)
১৩. মোহাম্মদ আবিদুর রহমান ভূঁইয়া (ইস্টার্ন)
১৪. মোহাম্মদ নাসির উদ্দিন (ইস্টার্ন)
১৫. মোহাম্মদ আনিসুল হক মজুমদার (ইস্টার্ন)
১৬. মো. জাহাঙ্গীর আলম (ইস্টার্ন)
১৭. মো. মোসাদ্দেক হোসেন (নর্দান)
১৮. মো. আব্দুল মজিদ (নর্দান)
১৯. মো. শহিদুল ইসলাম (নর্দান)
২০. মো. আবুল হাসেম (নর্দান)
২১. মো. ওসমান আলী (নর্দান)
২২. মো. আব্দুর রহমান (সাউথ-ওয়েস্টার্ন)
২৩. মো. হাসান মেহেদী রেজভী (সাউথ-ওয়েস্টার্ন)
২৪. এ কে এম আমিনুল ইসলাম (সাউথ-ওয়েস্টার্ন)
২৫. জি. এম. মোর্শেদ (সাউথ-ওয়েস্টার্ন)
২৬. মো. শামীম আল আলম (সেন্ট্রাল)
২৭. জাবেদুল ইসলাম সোহাগ (ইস্টার্ন)
২৮. মো. কামাল হোসেন (সাউথ-ওয়েস্টার্ন)
২৯. মোহাম্মদ সাইফুল হুদা (ম্যানুফ্যাকচারারস)
৩০. মো. সাইদুর রহমান খান (ম্যানুফ্যাকচারারস)
৩১. ওমর ফারুক (ইমপোর্টারস)
৩২. রশিদুল হাসান (ইনডেনটরস)

.png)

রাজধানীর আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটির কাজ সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি।
১৬ মিনিট আগে
রংপুর শহরে বাস চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তবে মাদ্রাসা সুপারের মৃত্যুতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের পর দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। রোববার সকালে ১০টার দিকে রংপুরের মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে বাসের ওপর পড়ে। এতে কেউ হতাহত না হলেও, বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
হাম ও এর উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে চার শিশু। রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩৫ মিনিট আগে