খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয় এক পাহাড়ি স্কুলছাত্রী। এর প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দুটি সংগঠন।
স্ট্রিম সংবাদদাতা

পাহাড়ি এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পাহাড়ে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ‘রুটি ওয়ার্কে’ পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। বিচারহীনতা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় এই অবস্থা টিকে আছে বলে দাবি করেন তাঁরা।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করে তারা।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এর আয়োজন করে। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক পাহাড়ি শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
বিচারহীনতার অপসংস্কৃতির কারণে পাহাড়ের ধর্ষণের ঘটনা ঘটতে দাবি করে প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি রুমেন চাকমা বলেন, ‘পাহাড়ে একের পর এক ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের ঘটনা যেন একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। ধর্ষক ধর্ষণ করে আর প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী নীরব ভূমিকা পালন করে। পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ, হত্যা, ঘুমের ঘটনা ঘটছে; তার আজ পর্যন্ত একটারও সঠিক বিচার হয়নি। এ দায় রাষ্ট্রকে নিতে হবে।’

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ের মানুষকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে বলে বক্তব্যে দাবি করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুমিত্র চাকমা। তিনি বলেন, ‘জুম্মো মা-বোনেরা এখন ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একের পর এক পাহাড়ি নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, তার কোনো সঠিক বিচার হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ের মানুষের ওপর যে অত্যাচার, নিপীড়ন—এগুলো কখনো বন্ধ হবে না।’
সমাবেশের সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। এতে আরও বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্রিকা চাকমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক এলি চাকমা ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি জয় ত্রিপুরাসহ অন্যরা।
এর আগে গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয় এক পাহাড়ি স্কুলছাত্রী। এই ঘটনায় বুধবার সকালে অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর ছাত্রীর বাবা। এর পর ঘটনায় অভিযুক্ত শয়ন শীল নামে একজনকে আটক করেছে পুলিশ।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের গরমিল পাওয়া গেছে। গত ২১ দিনে সরবরাহ করা ৯ ধরনের এসব ওষুধের নথিপত্রে কোনো হিসাব মেলেনি।
৫ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চার্জশিটভুক্তদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে মামলার নথিসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির পুলিশ। দুবাই পুলিশের চিঠির জবাব প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধা শহররক্ষা বাঁধের অন্তত ২৫টি স্থানে ধস দেখা দেওয়ায় যেকোনো সময় বাঁধটি ভেঙে প্লাবিত হতে পারে জেলা শহর। ভারী বৃষ্টির কারণে মাটি সরে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
৬ ঘণ্টা আগে