স্ট্রিম সংবাদদাতা

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (৫ জুলাই) বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মনু কাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম, একই বাড়ির মৃত মাহমুদ আলীর ছেলে আজাদ ও একই এলাকার জেলে বাড়ির প্রভাত কুমার দাসের ছেলে নিপু কুমার দাস। রায় ঘোষণাকালে আসামি আজাদ ও নিপু দাস কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার জায়লস্বর ইউনিয়নের দক্ষিণ বারাহীগুনী গ্রামের নদীপাড়ে জেলে বাড়ি অবস্থিত। ২০১৮ সালের ৮ আগস্ট রাতে ওই বাড়িতে ঢুকে কয়েকজন সহযোগী নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সাইফুল ইসলাম। ধর্ষণের ঘটনায় বাধা দেওয়ায় ভুক্তভোগী নারীর মাকে বাড়ি থেকে বের করে ব্রিজের ওপর এনে ধর্ষণ করে আজাদ ও নিপু নামের দুজন। ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর ১১ আগস্ট দাগনভূঞা থানায় তিনজনকে আসামি করে মামলা করেন প্রবাসীর স্ত্রী। পরে দাগনভূঞা থানার এসআই আবদুর রহীম ২০১৯ সালের ২০ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় আদালতে সাতজনের সাক্ষী গ্রহণ করা হয়। চলতি বছরের ২৪ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার রায় ঘোষণা করা হয়েছে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি সাইফুল ও নিপুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেছেন। এ ছাড়া আজাদকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

.png)

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ হয়েছে। তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলন ও ধর্ষণের অভিযোগ তুলে শাস্তি দাবি করেছেন বিক্ষুব্ধরা। বুধবার সকালে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে বিক্ষোভ-সমাবেশ হয়।
১৫ মিনিট আগে
বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিপীড়নের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের-সংলগ্ন মেস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের খালপাড় এলাকার মেসে নিজের কক্ষে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়। এর আগে দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকে মেসের অন্য সদস্যরা।
২ ঘণ্টা আগে
কাবিননামা তৈরি করা সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বিএএম বাকী বিল্লাহ বিয়েতেই ছিলেন না। কবে, কোথায় বিয়ে হয়েছে সেটিও জানেন না বলে জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে